লগইন
মহীরুহের প্রস্থানের এক বছর: ডাবুর স্মৃতিতে বিএনপির স্মরণসভায় শ্রদ্ধা ও অঙ্গীকার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ জুন, ২০২৬ | ১১:৫৯ রাত ৪১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মহীরুহের প্রস্থানের এক বছর: ডাবুর স্মৃতিতে বিএনপির স্মরণসভায় শ্রদ্ধা ও অঙ্গীকার

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য প্রয়াত এমদাদুল হক ডাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল ৫টায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরিফ।

তিনি বলেন, “প্রয়াত এমদাদুল হক ডাবুর যে মেধা, ধৈর্য ও দলের প্রতি আনুগত্য ছিল, তা ধারণ করতে পারলে অনেক নেতৃত্ব তৈরি হবে। নিজেকে দায়িত্বশীল, মেধাবী ও প্রগতিশীল নেতা হিসেবে গড়ে তুলতে হলে তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে হবে।”

তিনি আরও বলেন, “এখন আমরা সবাই নেতা হতে চাই, কিন্তু সিনিয়রদের অনুসরণ ও অনুকরণ করি না। জাতীয়তাবাদী রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার প্রবণতা বাড়ছে। ডাবুর মতো নেতারা যে নেতৃত্ব তৈরি করে দিয়ে গেছেন, সেই হাল ধরার মতো নেতা আজও খুঁজে পাইনি।”

প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু উস্তাদ বলেন, “এমদাদুল হক ডাবু ছিলেন রাজনীতির মাঠে ভদ্রতা, শৃঙ্খলা ও আদর্শের প্রতীক। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে তিনি দল ও মানুষের জন্য কাজ করেছেন। তাঁর জীবন ও রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।”

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সহ-সভাপতি বোরহান উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাগরিবুর রহমান, সেকেন্দার আলী, সাবেক পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভা শেষে মরহুম এমদাদুল হক ডাবুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য, এমদাদুল হক ডাবু আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন, সৎ ও জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভদ্রতা, নম্রতা, আন্তরিকতা ও যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। নব্বইয়ের দশকের ছাত্র রাজনীতি থেকে উঠে এসে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে একজন দক্ষ সংগঠক, বলিষ্ঠ বক্তা এবং গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আলমডাঙ্গা বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। বাগ্মীতা, রাজনৈতিক প্রজ্ঞা ও ইতিবাচক নেতৃত্বগুণে সমসাময়িকদের মধ্যে তিনি ছিলেন ব্যতিক্রমী। ছোটখাটো গড়নের এই মানুষটি রাজনৈতিক অঙ্গনে ছিলেন এক বিশাল মহীরুহ। তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের গভীরভাবে নাড়া দেয়। তাঁর স্মৃতি, আদর্শ ও অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৯ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।