লগইন
মামলা করছে প্রশাসন, ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ১০:০০ দুপুর ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রাজশাহী
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা | মামলা করছে প্রশাসন, ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আজ সোমবারের মধ্যে মামলা করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই প্রতিশ্রুতির পর গতকাল রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ক্যাম্পাসে আন্দোলনরত সাংবাদিকেরা তাঁদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন। তবে হামলাকারীদের গ্রেপ্তার, ছাত্রত্ব বাতিল এবং অভিযুক্ত বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবিতে এখনও অনড় রয়েছেন তাঁরা।

এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় চার গণমাধ্যমকর্মীসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

এই হামলার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে ওই রাতেই শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কর্মরত সাংবাদিকরা। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদসহ অন্যান্য কর্মকর্তারা। তাঁদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।

সাংবাদিকদের অন্য দাবিসমূহের মধ্যে রয়েছে—অভিযুক্তদের মধ্যে যারা বর্তমানে শিক্ষার্থী তাদের ছাত্রত্ব বাতিল এবং যাদের পড়ালেখা শেষ হয়েছে তাদের শিক্ষা সনদ বাতিল করা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বা বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ বন্ধ করারও দাবি জানান তাঁরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর এই হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সাংবাদিকদের দাবির মুখে আজ হল প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। অন্যান্য দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী সরাসরি জড়িত ছিলেন। অভিযুক্তদের মধ্যে রাবি ছাত্রদলের সহ-সভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমের নাম জানা গেছে।

এদিকে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে দুই সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল এবং মনজুরুল আলম এই তদন্ত কমিটির দায়িত্বে রয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১২ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১৫ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৬ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৭ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৮ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।