লগইন
ক্রেতা সেজে অভিনব কৌশলে স্বর্ণের ৩ চেইন নি‌য়ে পালা‌লো প্রতারক, আলমডাঙ্গায় স্বর্ণপট্টিতে চরম আতঙ্ক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ এপ্রিল, ২০২৬ | ১১:৩৮ রাত ৪৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ক্রেতা সেজে অভিনব কৌশলে স্বর্ণের ৩ চেইন নি‌য়ে পালা‌লো প্রতারক, আলমডাঙ্গায় স্বর্ণপট্টিতে চরম আতঙ্ক

 আলমডাঙ্গা শহরের চারতলা মোড়ে অবস্থিত রাসমনি জুয়েলার্সে ক্রেতা সেজে কৌশলে তিনটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়েছে এক প্রতারক। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।


দোকানের কর্মচারী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দোকান বন্ধের প্রস্তুতি চলছিল। এ সময় ২৫ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক মুখে মাস্ক পরে দোকানে প্রবেশ করে স্বর্ণের চেইন কেনার আগ্রহ প্রকাশ করে। দোকানের মালিক প্রশান্ত কুমার সিহি তাকে একে একে তিনটি স্বর্ণের চেইন দেখান। যুবকটি চেইনগুলো কখনো আয়নায় দেখে, আবার কখনো গলায় পরিয়ে পরীক্ষা করতে থাকে।


একপর্যায়ে তার মোবাইল ফোনে একটি কল আসে। কথা বলার ফাঁকে সে দোকানের নাম ও অবস্থান জানিয়ে অপর প্রান্তে থাকা ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে দোকানের সামনে আসতে বলে। এ সময় দোকান মালিক কিছুটা ব্যস্ত হয়ে পড়লে সুযোগ বুঝে প্রতারক মুহূর্তের মধ্যে তিনটি চেইন নিয়ে দৌড়ে বাইরে বের হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সে বাইরে অপেক্ষমাণ সহযোগীর মোটরসাইকেলে উঠে দ্রুত স্থান ত্যাগ করে।


রাসমনি জুয়েলার্সের সামনে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী বলেন, “একটি মোটরসাইকেল আগে থেকেই স্টার্ট অবস্থায় ছিল। যুবকটি উঠতেই তারা খুব দ্রুত চলে যায়।”



এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অবহিত করা হয়।


দোকান মালিক প্রশান্ত কুমার সিহি জানান, চুরি হওয়া তিনটি স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।


 স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ কুমার সাধু খাঁ বলেন, “এভাবে প্রায় দিনের আলোয় এমন ঘটনা ঘটবে, আমরা ভাবতেই পারিনি। এখন থেকে সবাই আরও সতর্ক না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে। স্বর্ণ ব্যবসার নিরাপত্তা দিতে প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।”


 পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

ঘটনার পর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৩৩ মিনিট আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৩ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৪ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৫ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৬ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।