লগইন
খুলনা বিভাগের হয়ে মাঠ কাঁপানো সেই অপুর মৃত্যু ঘিরে রহস্যের মীমাংসা হয়নি, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ মে, ২০২৬ | ০৭:০০ সকাল ৫২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খুলনা বিভাগের হয়ে মাঠ কাঁপানো সেই অপুর মৃত্যু ঘিরে রহস্যের মীমাংসা হয়নি, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

 যে মেয়েটি একসময় ফুটবল মাঠে দৌড়ে বেড়িয়েছে দুরন্ত প্রাণচাঞ্চল্যে, জেলার গণ্ডি পেরিয়ে খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করেছে জাতীয় পর্যায়ে—সেই কৃতি প্রমিলা ফুটবলার অপু ওরফে জান্নাতুল খাতুনের (১৮) জীবন থেমে গেল রহস্যজনক মৃত্যুর মধ্য দিয়ে। বিয়ের মাত্র এক মাসের মাথায় স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো স্তব্ধ আলমডাঙ্গা।

গত শনিবার দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যা। অন্যদিকে, পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

অপু আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার রানা ব্যাধের মেয়ে। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট। বড় ভাই বাঁধন। ছোটবেলা থেকেই চঞ্চল ও প্রাণবন্ত অপু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ছিল অসম্ভব দক্ষ। আলমডাঙ্গা মডেল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পাস করে সে।

ফুটবলই ছিল তার সবচেয়ে বড় পরিচয়। ২০১৭ সালে আলমডাঙ্গা ফুটবল একাডেমিতে অনূর্ধ্ব-১৭ দলে যোগ দেয় অপু। প্রথমদিকে গোলকিপার হিসেবে খেললেও পরে ডিফেন্ডার হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করে। মাঠে তার সাহসী খেলা ও লড়াকু মানসিকতা কোচ ও শিক্ষকদের নজর কাড়ে।

২০২৩ সালে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হয়ে খেলতে নেমে খুলনা বিভাগকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপু। বরিশাল বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসে আলমডাঙ্গার মেয়েরা। পরে সিলেটে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বেও অংশ নেয় দলটি।

শিক্ষক ও সহপাঠীরা জানান, মাঠে অপু ছিল দুর্দান্ত আত্মবিশ্বাসী ও প্রাণোচ্ছ্বল।

২০২৫ সালেও চুয়াডাঙ্গা পর্যায়ে বিদ্যালয় দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে। তবে পরিবারের ঘনিষ্ঠরা জানান, বিয়ের পর তার স্বামী আর তাকে বাইরে খেলতে যেতে দিতেন না। খুলনায় খেলতে যাওয়ার সুযোগও নষ্ট হয়ে যায়।

জানা গেছে, এসএসসি পাসের পর দশমাইল এলাকায় নিজ ধর্মের এক যুবকের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। সেখানে প্রায় এক বছর সংসার করলেও পরে আর স্বামীর বাড়িতে ফেরেননি। এরপর বাড়ি ছেড়ে আলমডাঙ্গার বাবুপাড়ায় এক বান্ধবীর বাসায় থাকতে শুরু করেন। এর আগেই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। এফিডেভিটের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে নিজের নাম রাখেন জান্নাতুল খাতুন।

অপুর সাবেক শিক্ষক আতিয়ার রহমান জানান, “অপু একদিন এসে আমাকে বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। পরে আমি তাকে একজন আইনজীবীর কাছে নিয়ে যাই। সেখানে এফিডেভিটের মাধ্যমে সে ইসলাম ধর্ম গ্রহণ করে।”

পরবর্তীতে গোবিন্দপুর এলাকার মুরাদ-রেকসোনা দম্পতির বাড়িতে থাকতে শুরু করেন জান্নাতুল। প্রায় পাঁচ থেকে ছয় মাস সেখানে থাকার পর রেকসোনার স্বামীর ভাতিজা, গোবিন্দপুর মিয়াপাড়ার আলমের ছেলে রানার সঙ্গে প্রায় এক মাস আগে তার বিয়ে হয়।

স্থানীয়রা জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীকে সুখেই থাকতে দেখা গেছে। ঘটনার দিন সন্ধ্যাতেও তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, মার্কেট করেছেন, এমনকি একসঙ্গে ফুচকাও খেয়েছেন। বৃষ্টি মাথায় নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরেছিলেন দুজন। অথচ সেই রাতেই মিলল জান্নাতুলের ঝুলন্ত মরদেহ।

স্বামী রানা দাবি করেন, গভীর রাতে ঘুম ভেঙে তিনি দেখেন, ঘরের আড়ার সঙ্গে উড়না পেঁচিয়ে ঝুলছেন তার স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে মৃত অবস্থায় দেখতে পান।

তবে নিহতের মা সুমিতা বলেন, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। কিছুদিন আগেও সংসারে অশান্তির কথা বলেছিল। কোরবানির ঈদের পর সব ঠিক না হলে বাড়ি ফিরে আসবে বলেছিল। তার আগেই মেয়েটাকে শেষ করে দেওয়া হলো।”

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও বিস্ময় প্রকাশ করে বলেন, সবসময় হাসিখুশি থাকা অপু আত্মহত্যা করতে পারে—এটা তারা বিশ্বাস করতে পারছেন না।

ঘটনাটি নিয়ে এলাকায়ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, যে আড়ার সঙ্গে মরদেহ ঝুলছিল, সেটির উচ্চতা খুব বেশি নয়। ফলে আত্মহত্যার বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “গৃহবধূ কেন আত্মহত্যা করেছেন, তা রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

২ মিনিট আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

১ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৪ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৫ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৬ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৭ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।