খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে আলমডাঙ্গায় জামায়াতের স্বাগত র্যালি অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
খুলনা বিভাগীয় সমাবেশ উপলক্ষে আলমডাঙ্গায় জামায়াতের স্বাগত র্যালি অনুষ্ঠিত
খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৬টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন।
তিনি বক্তব্যে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখা যাচ্ছে, কারণ এটি বাস্তবায়িত হলে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে যাবে।”
তিনি আরও বলেন, জনসেবামূলক বিভিন্ন খাতে অব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিভাগীয় সমাবেশগুলোর মাধ্যমে জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহ-সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
কর্মসূচিতে বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান এবং আসন্ন খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল নেতা-কর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৩ ঘন্টা আগে