ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী ও সেক্রেটারি আমিনুল হক বিশ্বাস নির্বাচিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী ও সেক্রেটারি আমিনুল হক বিশ্বাস নির্বাচিত
‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা হাজী মোড়স্থ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম আজিজী। এসময় তিনি বলেন, দেশের মানুষের প্রকৃত মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয়মুক্ত দেশ গড়তে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের আদর্শিক রাজনীতিতে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা শাখার সহ-সভাপতি হাজী আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, বামুক সদর মুফতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম। এছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সেক্রেটারি মাজিদুল ইসলাম মুকুল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মুফতি হুসাইন আহমেদ ও সহ-সভাপতি মাওলানা আব্দুল হাকিমসহ সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগঠনের তৃণমূল দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন। বক্তারা আগামী সেশনে সংগঠনের হাতপাখা প্রতীকের আদর্শকে ত্বরান্বিত করতে এবং নতুন কমিটির নেতৃত্বে আলমডাঙ্গায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
আলোচনাসভা শেষে উপজেলা শাখার কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি মাওলানা জহুরুল ইসলাম আজিজী। উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সহ-সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন, সহ-সভাপতি হাসিবুল ইসলাম, সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম, সেক্রেটারি আমিনুল হক বিশ্বাস, সহ-সেক্রেটারি মোঃ মুস্তাক মালিথা, সহ-সেক্রেটারি ডাঃ নাজমুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাজ্জাদ হোসেন,দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মোঃ সাজেদুর রহমান পিন্টু,আইন ও মানবাধিকার বিঃ সম্পাদক মাসুম বিল্লাহ , ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আঃ গণি, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক সুলতান আহমেদ, সদস্য, মুফতি সিরাজুল ইসলাম, মীর শফিকুল ইসলাম, শরিফুল হক, ইদ্রিস আলী, আঃ আলিম,আলতাফ হোসেন ভাদু, শামসুল হক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
১৩ মিনিট আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
২ ঘন্টা আগে