সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদার হাউলী ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয় করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল তিনটায় ৬ নম্বর হাউলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ধর্মীয় শিক্ষক-ইমাম এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, সেক্রেটারি আব্দুল গাফফার। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রিকাত আলী, সাবিনা ইয়াসমিন, রওশনারা ও রহিমা খাতুনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধিরা আলোচনায় যুক্ত হন।
আলোচকরা উল্লেখ করেন, সাধারণ ও প্রান্তিক জনগণের জন্য সহজে বিচারিক সেবা নিশ্চিত করতে গ্রাম আদালত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথাগত অনানুষ্ঠানিক সালিশের পরিবর্তে আইনি কাঠামোর আওতায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং উচ্চ আদালতের মামলার চাপ কমাতে গ্রাম আদালতের বিকল্প নেই।
তারা আরও বলেন, স্থানীয় যেকোনো বিরোধ নিষ্পত্তিতে আইনি নিয়মে বিচারিক সেবা নিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সহজে ন্যায়বিচার দিতে নিজ নিজ জায়গা থেকে সচেতনতামূলক প্রচার চালানোর তাগিদ দেন বক্তারা। সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
৮ ঘন্টা আগে