লগইন
চুয়াডাঙ্গায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে আলমডাঙ্গার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার তিন শিক্ষার্থী
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ মে, ২০২৬ | ০১:৩৩ রাত ৩৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে আলমডাঙ্গার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার তিন শিক্ষার্থী

চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে আলমডাঙ্গার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার তিন শিক্ষার্থী। বুধবার (৬ মে) চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলার চার উপজেলার প্রতিযোগীরা অংশ নেন। তাদের এই সাফল্যে আলমডাঙ্গা উপজেলা ও শহরের হাইরোডের আব্দুল মজিদ টাওয়ারে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে।

প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাফেজা আফরিনা খাতুন। ২০ পারা গ্রুপে তাইফ আহাম্মেদ সোয়াদ তৃতীয় স্থান এবং ১০ পারা গ্রুপে সামিহা জান্নাত তৃতীয় স্থান অর্জন করে মাদ্রাসার সুনাম বয়ে এনেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক একেএম শাহীন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বদরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন। এসময় তিনি বলেন, পবিত্র কোরআনের হাফেজরা শুধু নিজেদের জীবন আলোকিত করে না, বরং সমাজ ও জাতিকে নৈতিকতার পথে পরিচালিত করে। কোরআনের শিক্ষা ধারণ করে নতুন প্রজন্ম গড়ে উঠলে দেশ সত্যিকারের আলোকিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে কোরআন শিক্ষার বিকল্প নেই। যারা ছোট বয়সে হিফজ সম্পন্ন করছে, তারা ভবিষ্যতে দেশের গর্ব হয়ে উঠবে।

সভাপতির বক্তব্যে একেএম শাহীন কবীর বলেন, ইসলামী ফাউন্ডেশন সবসময় কোরআন শিক্ষার প্রসার ও প্রতিভাবান হাফেজ-হাফেজাদের উৎসাহ দিতে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের আরও ভালো করতে অনুপ্রাণিত করে।

প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা পর্যায়ের পর এবার বিভাগীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় তারা অংশ গ্রহন করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

৫৩ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

২ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৫ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।