লগইন
চুয়াডাঙ্গার  আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ এপ্রিল, ২০২৬ | ০২:৫৩ দুপুর ৫৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোচাইনগর চান্দামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার সাহেবপুর গ্রামের হাবিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দক্ষ ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। মোস্তাফিজুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোচাইনগর চান্দামারী গ্রামের আশাবুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে কাজ করতে যান মোস্তাফিজুর রহমান। বাড়ির ছাদের ওপর কাজ করার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে এলে তিনি মারাত্মকভাবে বিদ্যুতায়িত হন। এতে তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গাংনী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লিমন হোসেন জানান, মোচাইনগর গ্রামের নওদাপাড়ায় আজিজুল হকের ছেলে আশাবুল হকের দ্বিতীয়তলা ভবনের সিঁড়ির টিন ও লোহার ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন মোস্তাফিজুর। কাজ করার সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার তার মাথায় স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।


তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় ১০ সেকেন্ড তিনি তারের সংস্পর্শে ছিলেন। পরে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, হঠাৎ এ দুর্ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয়রা জানান, মোস্তাফিজুর রহমান ছিলেন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


সচেতন মহলের দাবি, নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিদ্যুতের ঝুঁকিপূর্ণ লাইনগুলো যথাযথভাবে সুরক্ষিত না করলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

২ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৭ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৭ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১১ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১২ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১২ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।