লগইন
চিরকুটে দায়ী প্রেমিকের নাম
বড় করে দেখুন
বার্তা সম্পাদক আপডেট: ৩০ এপ্রিল, ২০২৬ | ১১:১৯ দুপুর ৪৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চিরকুটে দায়ী প্রেমিকের নাম

চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মুমতাহেনা অহনা (২২) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত অহনা গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি শহরের সমবায় নিউ মার্কেটের একটি কসমেটিকস দোকানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণী শেখপাড়ার ভাড়া বাসায় একাই থাকতেন। গতকাল সকালে তিনি কর্মস্থলে না যাওয়ায় এবং মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে না পেয়ে দোকান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে। পরে দুপুরের দিকে স্থানীয় এক শিশু জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবরটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের সময় ঘর থেকে একটি দীর্ঘ সুইসাইড নোট বা আত্মহননপূর্ব চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শ্রাবণ রহমান জিতু নামের এক যুবককে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে তরুণী তাঁর জীবনের চরম হতাশা এবং সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার ভয়াবহ অতীত নিয়েও সত্যিকারের ভালোবেসেছিলাম। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আমাদের ছোট একটা সংসার হবে, একটা সুন্দর ভবিষ্যৎ হবে। কীভাবে পারলে? একটিবারও কি আমার কথা মনে পড়ল না?’

চিঠিতে আবেগময় ভাষায় অহনা আরও লিখেছেন, ‘শ্রাবণ রহমান জিতু, আমি তোমাকে ভালোবেসেছি। তুমিই শেষ ভালোবাসা। মা, তোমরা চেষ্টা করেছ সবসময় আগলিয়ে রাখতে। কিছু কথা যার জন্য তোমাদের ক্ষতি চাইনি, তোমরা আমাকে মাফ করে দিও। জিতুর সাথে কাটানো দিনগুলো-রাতগুলো আমার জন্য অনেক কিছু ছিল। এক মাস একসাথে সংসারের মতো জীবনটা উপভোগ করতাম। এখন সে অন্য কারো।’

নিজের মৃত্যুর জন্য সরাসরি শ্রাবণ রহমান জিতুকে দায়ী করে তিনি লিখেছেন, ‘আমার মৃত্যুর দায় শুধুমাত্র শ্রাবণ রহমান জিতু— মতিউর রহমানের পুত্র। আজ থেকে তুমি মুক্তি। মৃত্যুর পরও ভালোবাসব। আমার সাথে যা করলে সেটা অন্যায়।’ চিঠির শেষে নিজের নাম এবং তারিখ হিসেবে ২৫ এপ্রিল ২০২৪ উল্লেখ করেছেন ওই তরুণী।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া চিরকুটটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগসমূহ: #চুয়াডাঙ্গা

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৮ মিনিট আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৩ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৩ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৬ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৬ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

১০ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।