বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক ও সরকারি কলেজ বিএনসিসির সিনিয়র সার্জেন্ট আরাফাতকে মারধর: থানায় অভিযোগ দায়ের
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক ও সরকারি কলেজ বিএনসিসির সিনিয়র সার্জেন্ট আরাফাতকে মারধর: থানায় অভিযোগ দায়ের
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গা উপজেলা আহ্বায়ক ও সরকারি কলেজ বিএনসিসির সিনিয়র সার্জেন্ট আরাফাত রহমানকে মারধর করা হয়েছে। রাজনৈতিক মতভেদ ও পূর্ববিরোধের জেরে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরাফাত রহমান (২১)।
জানাযায়, আলমডাঙ্গা সরকারি কলেজে বিএনসিসি সদস্যদের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান আরাফাত রহমানকে ডেকে নেন। আরাফাত রহমান বিএনসিসির সকল সদস্যের সাথে তার দায়িত্ব পালন করছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজে বিএনসিসি সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আরাফাত রহমান। এ সময় রাজনৈতিক মতভেদ ও পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা আরাফাতকে ধরে বিএনসিসি ক্যাডেট প্রশিক্ষণের ডেমো রাইফেল দিয়ে তার পিঠে আঘাত করেন। এতে তার বাম কাঁধে গুরুতর জখম হয়। পরে অন্য অভিযুক্তরা লোহার পাইপ ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে আরাফাতের ডাক-চিৎকারে আশপাশের বিএনসিসির সহপাঠীরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সহপাঠীরা আহত আরাফাতকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারদী হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা শেষে রাতে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন—আলমডাঙ্গার গোবিন্দপুর দোয়াপাড়ার কাজল আলী (২১), স্টেশনপাড়ার সাইফ (২০) এবং একঞ্জেনপাড়ার মো. স্বপ্নীল (২০)। এছাড়া মারধরের সময় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন উপস্থিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
৪৫ মিনিট আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
২ ঘন্টা আগে