বিয়ের দাবিতে আব্দুল্লাহর বাড়িতে নারীর অনশন।। এ ঘটনায় মানবাধিকার নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিয়ের দাবিতে আব্দুল্লাহর বাড়িতে নারীর অনশন।। এ ঘটনায় মানবাধিকার নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামে বিয়ের দাবিতে আব্দুল্লাহ নামের এক ব্যক্তির বাড়িতে অনশনে বসেছেন তাসলিমা খাতুন (৩৩) নামে এক সন্তানের জননী। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টার দিকে তিনি ওই বাড়িতে অবস্থান নিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিযোগসূত্রে জানা গেছে, কুমারী গ্রামের মৃত কাজল মহুরির ছেলে সহকারী মহুরি আব্দুল্লাহর সঙ্গে কামালপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রী তাসলিমা খাতুনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তাসলিমার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আব্দুল্লাহ তার কাছ থেকে জমি, গরু, স্বর্ণালঙ্কার বিক্রি এবং ঋণের মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা নিয়েছেন। একই সঙ্গে তাকে স্বামীকে তালাক দিতে উদ্বুদ্ধ করেন।
তাসলিমার অভিযোগ, পরবর্তীতে আব্দুল্লাহ একটি ভুয়া কাবিননামা তৈরি করে তাকে স্ত্রী পরিচয়ে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে প্রতারণা শুরু করেন। এতে স্বামী-সংসার হারিয়ে অসহায় হয়ে পড়েন তিনি।
এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তাসলিমা কুমারী গ্রামে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান এবং অনশনে বসেন। এ সময় আব্দুল্লাহর মা ও বোন তাকে মারধর করে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ করেন তিনি।
তাসলিমা খাতুন বলেন, “আব্দুল্লাহর কথায় বিশ্বাস করে আমি আমার স্বামীকে তালাক দিয়েছি। আমার জমি, গরু, গহনা বিক্রি এবং ঋণের টাকাসহ প্রায় ৩০ লাখ টাকা তাকে দিয়েছি। এখন সে আমাকে অস্বীকার করছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিচার পাওয়ার আশায় একটি মানবাধিকার সংস্থার নেত্রী শিরিন শারমিনের কাছে গেলে তাকে দুই দিন আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। সেখানে একজন ব্যক্তিকে পুলিশ পরিচয়ে এনে অস্ত্রের ভয় দেখিয়ে মাত্র ৪ লাখ টাকা পাওয়ার কথা উল্লেখ করে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও দাবি করেন।
ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তাসলিমাকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয় বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার আব্দুল্লাহকে মুঠোফোনে রিং দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, স্থানীয়ভাবে আলোচিত ওই মানবাধিকার নেত্রীর বিরুদ্ধে আওয়ামী শাসনামলে সালিশের আড়ালে অনিয়ম ও আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
ছবি: বিয়ের দাবিতে কুমারী গ্রামে আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থানরত তাসলিমা খাতুন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১৪ ঘন্টা আগে