আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জ্বলের ঈদ শুভেচ্ছা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জ্বলের ঈদ শুভেচ্ছা
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আলমডাঙ্গা উপজেলা শাখার নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মীর আসাদুজ্জামান (উজ্জ্বল)।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা নিয়ে আসে। এ উপলক্ষে আলমডাঙ্গা পৌরবাসীসহ সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। জনগণের সেবা, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং আধুনিক পৌরসভা গঠনে কাজ করতে চাই।
মীর আসাদুজ্জামান (উজ্জ্বল) দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে আলমডাঙ্গা পৌর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। তার সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে তরুণ নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
২ মিনিট আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
১ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
১ ঘন্টা আগে