লগইন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদকসহ আটক ২, তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ জুলাই, ২০২৬ | ০৪:৫২ সকাল ৩৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পৃথক অভিযানে মাদকসহ আটক ২, তাৎক্ষণিক বিচারে কারাদণ্ড

আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে আদালতে হাজির করলে তাৎক্ষণিক বিচারে একজনকে দুই বছর এবং অপরজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে আলমডাঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে রাত ৮টা ৫০ মিনিটের দিকে কালিদাসপুর সাদাব্রীজ মোড় এলাকায় সুজনের চায়ের দোকানের সামনে থেকে কালিদাসপুর গ্রামের চান্দু আলীর ছেলে জুলহাস (৪৫)-কে একটি Buprenorphine Injection (২ মিলি) অ্যাম্পুলসহ গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়।

একই রাতে রাত ১০টা ১৫ মিনিটের দিকে এরশাদপুর গ্রামের পাল্টুর দরবারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে আব্দুল খালেকের ছেলে বাপ্পী হোসেনকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকও জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত তাৎক্ষণিক বিচারে জুলহাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া বাপ্পী হোসেনকে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

১০ মিনিট আগে
গ্রামবাসীদের অভিযোগ, তদন্তে প্রশাসন

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

১১ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেহেরপুরের মোমিনুল ইসলাম

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

১ ঘন্টা আগে
ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

১ ঘন্টা আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

২ ঘন্টা আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

৩ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

৩ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

৪ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।