আলমডাঙ্গায় তন্তুবায় সমবায় শিল্প সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় তন্তুবায় সমবায় শিল্প সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় কেন্দ্রীয় তন্তুবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তুবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আবু হাসেম, ইয়াকুব আলী, কেন্দ্রীয় তন্তুবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য নওশের আলী, সাবেক সভাপতি হাজী গোলাম রহমান সিঞ্জুল, সহসভাপতি মেহেদী হাসান ডাবলু, সাধারন সম্পাদক আবুল হোসেন হাসেম, সদস্য গোলাম মোস্তফা, আনিসুল আলী, মহিদুল ইসলাম। সমিতির সদস্য শেখ মনিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তন্তুবায় সমবায় শিল্প সমিতি লিমিটেডের প্রাইমারি সমিতির সভাপতি মহিদুল ইসলাম, ফারুক হোসেন, সাইদুল হোসেন, মেহেদী ইসলাম, নাসির উদ্দিন মন্টু, আলফাজ উদ্দিন, আব্দুল কাদেরসহ সমিতির কর্মকর্তা, কর্মচারী ও সদস্য বৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী বাবুল হোসেন বলেন, সমবায় সমিতির মূল লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে নিয়ম-শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মো. জিল্লুর রহমান ওল্টু বলেন, তন্তুবায় সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সমিতির কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। এজন্য পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
১৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
২১ ঘন্টা আগে