আলমডাঙ্গায় সড়কের পাশের ৭ কড়ই গাছের ডাল কাটার অভিযোগ: কাটা ডালগুলো জব্দ: মামলার প্রস্তুতি
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় সড়কের পাশের ৭ কড়ই গাছের ডাল কাটার অভিযোগ: কাটা ডালগুলো জব্দ: মামলার প্রস্তুতি
আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে রোডস অ্যান্ড হাইওয়ে সড়কের পাশের ৭টি কড়ই গাছের ডাল কেটে বিক্রয়ের উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে হারদী গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে। পরে খবর পেয়ে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাটা ডাল জব্দ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা পরিষদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বিনোদিয়া পীর সাহেবের ওয়ারিশদের নিকট থেকে হারদী গ্রামের হাজী তাজেম আলী বিশ্বাসের ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম মোস্তফা বিশ্বাস একটি জমি ক্রয় করেন। ওই জমির পাশেই রোডস অ্যান্ড হাইওয়ে সড়কের ধারে ৭টি ছোট-বড় কড়াই গাছ রয়েছে। সম্প্রতি তিনি জমিতে কলার চারা রোপণ করে তারের বেড়া দিয়ে ঘিরে নেন।
অভিযোগ রয়েছে, সোমবার সকাল থেকে গোলাম মোস্তফা বিশ্বাস শ্রমিক দিয়ে কড়ই গাছগুলোর মোটা ও ছোট ডাল কেটে বিক্রয়ের জন্য অন্যত্র সরিয়ে রাখেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক সড়কের পাশের গাছ কাটতে বাধা দেন। তাদের কথা উপেক্ষা করলে তারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং জেলা পরিষদ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম অফিষের স্টাফ শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যান।
জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই সড়কের পাশে ছোট বড় ৭টি গাছ রয়েছে। কাটা গাছের ডালগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৪ ঘন্টা আগে