আলমডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ
আলমডাঙ্গায় ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী (চাল) বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হারদী, বাড়াদী, ভাংবাড়িয়া, কুমারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের ১৩৩ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৫০০ জনকে জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। বর্তমান সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কোনো পরিবার যেন খাদ্যসংকট বা আর্থিক কষ্টে না থাকে, সেজন্য নিয়মিতভাবে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি সহায়তাই নয়, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই মানবতার প্রকৃত পরিচয় নিহিত রয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ। প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার মুদ্রাক্ষরিক মহসীন মোড়লের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, অফিসের স্টাফ আমিরুল ইসলাম প্রমুখ।
প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১৩ ঘন্টা আগে