আলমডাঙ্গায় পানি সম্পদ মন্ত্রীর উদ্বোধন করা খাল পুনঃখনন প্রকল্পের সদ্য কাটা খালের পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে মাটি ব্যবসায়ী শরিফুল ইসলাম ৫০ হাজার টাকা জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় খাল পুনঃখনন প্রকল্পের সদ্য কাটা খালের পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে মাটি ব্যবসায়ী শরিফুল ইসলাম ৫০ হাজার টাকা জরিমানা
পানি সম্পদ মন্ত্রীর উদ্বোধন করা খাল পুনঃখনন প্রকল্পের সদ্য কাটা খালের পাড়ের মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি লাটাহাম্বার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর দোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত শরিফুল ইসলাম ফরিদপুর দোয়াপাড়া গ্রামের পুটিল মণ্ডলের ছেলে।
জানা গেছে, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গত ১১ এপ্রিল আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নে প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় খনন করা মাটি খালের দুই পাশে পাড় নির্মাণে ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বরং খননকৃত মাটি একপাশে ফেলে রাখা হয়। পরে শরিফুল ইসলাম এক্সকাভেটর মেশিন দিয়ে সেই মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি শুরু করেন।
বৃহস্পতিবার সকালে মাটি কাটার সময় উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি এলে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং মাটি পরিবহনে ব্যবহৃত যানবাহন জব্দ করেন।
এদিকে, খাল পুনঃখনন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, যেসব স্থানে খালের পাড় নির্মাণের প্রয়োজন ছিল সেখানে পাড় দেওয়া হয়নি। অনেক স্থানে খাল নির্ধারিত ৫ ফুট গভীরতায় খনন করা হয়নি, আবার কোথাও প্রয়োজনের তুলনায় বেশি খনন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, খননকৃত মাটি বিক্রির সুযোগ তৈরি করতে পরিকল্পিতভাবে অনিয়ম করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার যোগসাজশ থাকতে পারে বলেও তারা সন্দেহ প্রকাশ করেছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকল্পের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৪ ঘন্টা আগে