লগইন
আলমডাঙ্গায় অনুমোদনহীন ডিএপি সার পরিবহন:  ৪০ বস্তা সার জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ মে, ২০২৬ | ০৯:২৮ রাত ৫৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অনুমোদনহীন ডিএপি সার পরিবহন: ৪০ বস্তা সার জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গায় অনুমোদনহীনভাবে ডিএপি সার পরিবহন ও বাজারজাতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হারদী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০ বস্তা বাংলাদেশ ডিএপি সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে আলমডাঙ্গা উপজেলার হারদী-মিরপুর সড়কের উত্তরপাড়া এলাকা থেকে এ সার আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

জানা গেছে, হারদী গ্রামের মৃত ঠান্ডু বিশ্বাসের ছেলে ও হারদী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক মো. সুমন আলী (৪০) কৌশলে ৪০ বস্তা বাংলা ডিএপি সার সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ওসমানপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে পাঠাচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে একটি আলমসাধুতে করে সারগুলো পরিবহনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা কৃষি অফিসে খবর দেন।

খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিসিআইসির ৪০ বস্তা ডিএপি সার বোঝাই আলমসাধু জব্দ করেন। এ সময় গাড়ির চালক ওসমানপুর গ্রামের মো. সিয়াম আলী জানান, হারদী বাজারের মেসার্স বিশ্বাস ট্রেডার্স থেকে সার বোঝাই করে ওসমানপুর প্রাগপুর এলাকার এক ব্যবসায়ীর দোকানে পৌঁছে দেওয়ার নির্দেশনা ছিল তার কাছে। তবে তিনি কোনো বৈধ বিক্রয় মেমো দেখাতে পারেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ-এর নির্দেশনায় সারগুলো জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার-এর সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক সুমন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনুমোদন ছাড়া পরিবহন করা ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

কৃষি বিভাগ জানিয়েছে, জব্দকৃত সার সরকারি বিধি অনুযায়ী কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল্লাহ মাহমুদ ও উদয় রহমান ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।