লগইন
আলমডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি কলিন্সকে পুলিশের হাতে তুলে দিল জনতা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:১৬ রাত ৮৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি কলিন্সকে পুলিশের হাতে তুলে দিল জনতা

আলমডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ভাংবাড়িয়া ইউনিয়ন সভাপতি আশিক আহমেদ কলিন্সকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা শহরের আলিফ উদ্দিন সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আশিক আহমেদ কলিন্সকে ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেন।

আশিক আহমেদ কলিন্স উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের আহার আলীর ছেলে। তিনি ৫ আগস্টের আগে ভাংবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক আহমেদ কলিন্সের বিরুদ্ধে ২০১৬ সালে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। ওই ঘটনায় স্থানীয় জনতা মাইক্রোবাসটি ধাওয়া করে আশিক আহমেদ কলিন্সসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ছাড়া আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক সহিংসতার মামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গেছে।

২০২৪ সালের শেষদিকে হাটবোয়ালিয়া ও ভাংবাড়িয়া এলাকায় তার বিরুদ্ধে অবৈধ অনলাইন জুয়ার সিন্ডিকেট পরিচালনা ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রবিবার বিকেলে আটকের পর আশিক আহমেদ কলিন্সকে আলমডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

৪৯ মিনিট আগে
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

৫১ মিনিট আগে
মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

৬ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

৬ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

৭ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

৭ ঘন্টা আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।