লগইন
আলমডাঙ্গায় নির্মাণাধীন জামে মসজিদের উন্নয়নে পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০১ জুন, ২০২৬ | ০৭:৫৬ বিকাল ৩২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নির্মাণাধীন জামে মসজিদের উন্নয়নে পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু

আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দক্ষিণপাড়া নির্মাণাধীন জামে মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সহযোগিতার হাত বাড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী এবং আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মো. হাসিবুল হক লিপু।

সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মসজিদের জন্য উন্নতমানের মাইক ও আধুনিক সাউন্ড সিস্টেম প্রদান করেন। একইসঙ্গে আগামী এক বছরের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন বহনের ঘোষণা দেন। এছাড়া নির্মাণাধীন মসজিদের অবশিষ্ট অবকাঠামোগত কাজ সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অর্থ সংকটের কারণে মসজিদের নির্মাণকাজ কিছুটা ধীরগতিতে চলছিল। বিষয়টি জানতে পেরে হাসিবুল হক লিপু মসজিদটি পরিদর্শন করেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ খাইরুল আলম মাসুম, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হাসিবুল হক লিপুর সম্পৃক্ততা দীর্ঘদিনের। তিনি সবসময় এলাকার বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার এ উদ্যোগ মসজিদের উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মসজিদ কমিটির নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতার ফলে মসজিদের ধর্মীয় কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালিত হবে এবং নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার পথ সুগম হবে।

অনুষ্ঠান শেষে মসজিদের উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং মো. হাসিবুল হক লিপুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

৫২ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

২ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৫ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।