আলমডাঙ্গায় মেয়র প্রার্থী জিল্লুর রহমান উল্টুর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও ১৬টি মন্দিরে উপহার প্রদান
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মেয়র প্রার্থী জিল্লুর রহমান উল্টুর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও ১৬টি মন্দিরে উপহার প্রদান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী জিল্লুর রহমান ওল্টুর উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও ১৬টি মন্দিরে উপহার প্রদান করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা পাইকারী কাপুড়ের হাট মার্কেটের সেডে জিল্লুর রহমান ওল্টুর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুরসহ ১৬টি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাঁদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। এসময় তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। সবাই যেন আনন্দ, উৎসাহ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক কাজী আবুল হাসনাত শাফী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি নিমাই চন্দ্র রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক তন্ময় ধর, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস এবং উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুধাংশ কুমার ব্যানার্জী।
পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ কুমার আচার্যের উপস্থপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর শ্রীশ্রী দুর্গামন্দিরের সভাপতি সুশীল কুমার ভৌতিকা, রথতলা শ্রীশ্রী দুর্গামন্দিরের সভাপতি বিদ্যুৎ কুমার, উপজেলা পূজা ফ্রন্টের সদস্য রাম রাহাসহ আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর এলাকার বিভিন্ন পূজামন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
১৭ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
২০ ঘন্টা আগে