লগইন
আলমডাঙ্গায় হ‌াজী বিরায়া‌রি হাউজ"র বিরিয়ানি ‌কি‌নে খেয়ে  তিন‌দি‌নে শিশুসহ ২৬ জন হাসপাতালে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৪৮ রাত ২৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় হ‌াজী বিরায়া‌রি হাউজ"র বিরিয়ানি ‌কি‌নে খেয়ে তিন‌দি‌নে শিশুসহ ২৬ জন হাসপাতালে

আলমডাঙ্গা শহরের হাউরোডে অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ"র বিরিয়ানি ‌খেয়ে গত তিন‌দি‌নে শিশুসহ অন্তত ২৬ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের অধিকাংশই বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথায় ভুগছেন। একই প্রতিষ্ঠানের খাবার খেয়ে একাধিক পরিবারের সদস্য একসঙ্গে অসুস্থ হওয়ায় খাবারের মান, প্রস্তুতপ্রণালি, সংরক্ষণব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত সোমবার (৩১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তাঁরা আলমডাঙ্গা শহ‌রের হাইরো‌ডের ‘হাজী বিরিয়ানি হাউজ’ থেকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে আসেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ওই বিরিয়ানি খাওয়ার পর মধ্যরাত থেকে একে একে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের ফারুক হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন (২৭), তাঁদের দুই সন্তান তাওহিদ (২) ও তাওসিফ (৮); জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের জিনারুল ইসলাম (৪৬), তাঁর স্ত্রী পান্না খাতুন (৪২) ও ছেলে সাহেদ (১৩); চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী (৩৫), মেয়ে জান্নাতুল শ্রাবণী (১৫) ও আত্মীয় জিহাদ আলীর স্ত্রী সুবর্ণা খাতুন (২১)।

এছাড়া নাগদাহ ইউনিয়নের চিলাভালকী গ্রামের মাঝেরপাড়ার লিখনের স্ত্রী সোনিয়া খাতুন (২২), একই এলাকার দেলোয়ারের স্ত্রী সাবিনা খাতুন (৩২) ও তাঁর দুই ছেলে জনি (১১) ও রনি (১৫); চিৎলা ইউনিয়নের হাপানিয়া গ্রামের ইউনুচ আলীর স্ত্রী শিরিনা খাতুন (৪০) ও লিখনের মেয়ে নুসরাত জাহান (১৬); ভাংবাড়ীয়া ইউনিয়নের গৌরীহ্রদ গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী পারুলা বেগম (৪২); খাসকররা গ্রামের আলী আজগরের স্ত্রী পরিছন নেছা (৪৫), জাহিদুল ইসলামের দুই ছেলে জিহান (৫) ও জায়ান (১৩ মাস) এবং আসাদুল হকের মেয়ে আইভি খাতুন (২৩) রয়েছেন। এর বাইরে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ছয়জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ভুক্তভোগী ফারুক হোসেন বলেন, অফিস শেষে হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি কিনে বাসায় নিয়ে যান। রাতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁরা ওই বিরিয়ানি খান। রাত ১২টার পর থেকেই হঠাৎ বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। পরদিন সকালে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, “বাড়িতে ভাত রান্না করার মতোও এখন কেউ নেই। যারা বিরিয়ানি খেয়েছেন, তাঁরাই অসুস্থ হয়েছেন। খাবারে কোনো সমস্যা ছিল কি না, সেটি তদন্ত করে দেখা দরকার।”

ভুক্তভোগী জাহিদ হোসেন বলেন, আলমডাঙ্গায় ঘুরতে গিয়ে ফেরার সময় হাজী বিরিয়ানি হাউজ থেকে দুই প্যাকেট বিরিয়ানি কিনে বাড়ি ফেরেন। পরিবারের তিনজন মিলে ওই বিরিয়ানি খাওয়ার পর সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর ভাষ্য, “একই খাবার খেয়ে একাধিক মানুষ অসুস্থ হয়েছেন। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত।”

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক শিশুর মা বলেন, সোমবার রাতে হাজী বিরিয়ানি হাউজ থেকে আনা বিরিয়ানি খাওয়ার পরদিন সকাল থেকেই তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়া। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন, “বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের ভাষ্য অনুযায়ী, বিরিয়ানি খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়েছেন। তাঁদের ডায়রিয়া ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এদিকে একই প্রতিষ্ঠানের খাবার খেয়ে ধারাবাহিকভাবে এত মানুষের অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের মান ও প্রস্তুতপ্রণালি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও নারীসহ বিভিন্ন পরিবারের সদস্যদের একই ধরনের উপসর্গ দেখা দেওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি উঠেছে।

হাজী বিরায়া‌নি হাউজের প্রতিষ্ঠান থে‌কে প্রায় আধা কি‌লো‌মিটার দূ‌রে রান্না ক‌রেন। সেখা‌নে কাউকে প্রবেশ কর‌তে দেন না মা‌লিক মিজানুর রহমান।

ট্রেড লাইসেন্স ছাড়া নেই অন্য অনুমোদন

শুধু খাবারের মান নয়, ‘হাজী বিরিয়ানি হাউজের’ ব্যবসায়িক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিষ্ঠানটির শুধু ট্রেড লাইসেন্স রয়েছে। প্রয়োজনীয় অন্যান্য অনুমোদন বা লাইসেন্স নেই। প্রায় তিন বছর ধরে আলমডাঙ্গা শহরের ব্যস্ত থানা রোড এলাকায় প্রতিষ্ঠানটি এভাবেই ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমান বলেন, “কী কারণে এমন ঘটেছে, আমিও বুঝতে পারছি না। কেউ কি ইচ্ছা করে এতগুলো মানুষকে খারাপ খাবার খাওয়াবে? ট্রেড লাইসেন্স করা হয়েছে। বাকি লাইসেন্সগুলো দ্রুত করা হবে।”

তবে প্রশ্ন উঠেছে—খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির মতো গুরুত্বপূর্ণ ব্যবসা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বছরের পর বছর কীভাবে পরিচালিত হলো? প্রতিষ্ঠানের রান্নাঘর, খাবার সংরক্ষণব্যবস্থা, পরিচ্ছন্নতা ও খাদ্যের মান নিয়মিতভাবে পরীক্ষা করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।

চুয়াডাঙ্গার নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ বলেন, “খাদ্যে পয়জনিংয়ের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে ওইদিনের খাবারের নমুনা সংগ্রহ করা সম্ভব নয়। নমুনা পাওয়া গেলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ জানা যেত।”

আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহনেওয়াজ মেহেদী বলেন, “বিষয়টি জানার পর মঙ্গলবার বিকেলে হাজী বিরিয়ানি হাউজে অভিযান পরিচালনা করা হয়েছে। খাবারের বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় যাবতীয় লাইসেন্স ও অনুমোদন দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে।”

একই প্রতিষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ ২৬ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় আলমডাঙ্গায় উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় অনুমোদন না থাকার বিষয়টিও সামনে এসেছে। ফলে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, খাবারের মান পরীক্ষা এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক বৈধতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন জরুরি বলে মনে করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

৪ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

৪ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

৫ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

৫ ঘন্টা আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৮ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

২১ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

২২ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

২২ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।