আলমডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
“অগ্নিযোগীদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্যারেড কমান্ডার মিজানুর রহমানের সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের নিজস্ব পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল মামুন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়লে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত সেবাদান এবং মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অগ্নি নিরাপত্তাবিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর আশরাফ, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি হাজী মকবুল হোসেন, উপজেলা রিচার্জ ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খবিরুল ইসলাম, উপজেলা আনসার প্রশিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামানসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১১ ঘন্টা আগে