লগইন
আলমডাঙ্গায় ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজট নিরসনে  উদ্যোগ নিয়েছেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৫ মে, ২০২৬ | ০৯:৪৩ রাত ৩৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু

আলমডাঙ্গায় ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজট নিরসনে অভিনব উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু। আসন্ন ঈদকে সামনে রেখে আলমডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ততম মোড়ে যানজট কমাতে তাঁর নিজস্ব অর্থায়নে ট্রাফিক সহায়ক হিসেবে একদল স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। ২৫ মে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি আলিফ উদ্দিন মোড়, গার্মেন্টস পট্টি, হলুদ পট্টি, চারতলার মোড় সহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ট্রাফিক সহায়ক হিসেবে একদল স্বেচ্ছাসেবী দেন ।

জানা গেছে, ঈদের কেনাকাটা ও ঘরমুখো মানুষের চাপ বাড়ায় আলমডাঙ্গা শহরে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে মেয়র পদপ্রার্থী হাসিবুল হক লিপু ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেন।

স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবেন। পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যানবাহন শৃঙ্খলা বজায় রাখতেও তারা সহযোগিতা করবেন।

হাসিবুল হক লিপু বলেন, ঈদকে কেন্দ্র করে মানুষের ভোগান্তি কমানোই আমার মূল লক্ষ্য। আলমডাঙ্গা শহরকে যানজটমুক্ত রাখতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করা হচ্ছে। জনসেবামূলক এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, যুবদল নেতা আব্দুর রশিদ মঞ্জু, আসাদুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক আবুল হাসনাত রিংকু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল, ছাত্রদল নেতা আরিব আনাম প্রমুখ।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তারা বলেন, ঈদের সময় শহরের যানজট নিরসনে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

৫৬ মিনিট আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান

১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

১ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উন্মোচিত ট্রফি ও জার্সি

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

২ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

৩ ঘন্টা আগে
রাশেদ খান

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

৩ ঘন্টা আগে
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

৪ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

১০ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

১০ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।