আলমডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শরিফুল ইসলাম রোকন : আলমডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর ধরে এ আয়োজন নিয়মিতভাবে পালন করে আসছে। আলমডাঙ্গার একচেঞ্জপাড়ায় ১২ রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে একচেঞ্জ অফিস প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। সকাল থেকে বিকেল অবদি প্রায় আড়াই হাজার মানুষের জন্য তবারক রান্না ও বিতরণের ব্যবস্থা করা হয়। বাদ যোহর দোয়া মাহফিল শেষে একদিকে তবারক রান্না এবং অন্যদিকে মুসল্লিদের মধ্যে বিতরণ করা হয়।
আয়োজক কমিটির সভাপতি মিজানুর রহমান সাবুর সভাপতিত্বে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। কোরআন তিলাওয়াত ও নাত-এ-রাসুল পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাসুল (সাঃ)-এর জীবনাদর্শ, তাঁর ত্যাগ, মানবতার বাণী ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন আলমডাঙ্গা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।
আলোচনা শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, এলাকার উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য কামনা এবং আয়োজক কমিটির প্রয়াত মজিবর রহমান, শামীমসহ অন্যান্যদের জন্য দোয়া করা হয়।
আয়োজক কমিটি জানান, এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসায় প্রতি বছর এই আয়োজন সম্ভব হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও এই আয়োজন অব্যাহত থাকবে। মাহফিল শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা ব্যায়ামাগার কর্তৃক নিউরো সার্জন অধ্যাপক ডা. মোখলেছুর রহমানকে সংবর্ধনা প্রদান
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
৩ ঘন্টা আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
৩ ঘন্টা আগে