লগইন
আলমডাঙ্গায় বিভিন্ন দপ্তর  পরিদর্শনে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল:  দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর হুঁশিয়ারি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৮:২৪ রাত ৩৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সংসদ সদস্য | আলমডাঙ্গায় বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল: দুর্নীতি-অনিয়ম বন্ধে কঠোর হুঁশিয়ারি

আলমডাঙ্গায় দুর্নীতি ও অনিয়ম বন্ধে মাঠে নেমেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস, আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিস ও আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


দুপুর সাড়ে ১২টার পর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে তিনি দেখতে পান সাব-রেজিস্ট্রার এসএম হাবিবুল্লা অফিসে উপস্থিত নেই। এ সময় তিনি বলেন, সাব-রেজিস্ট্রি অফিস জনগণের সেবার জায়গা। প্রতিদিন অসংখ্য মানুষ জমি সংক্রান্ত কাজ নিয়ে এখানে আসেন। কিন্তু সকাল থেকে সারাদিন বসে থাকতে হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তিনি অফিস সময় মেনে উপস্থিত থেকে দ্রুত ও স্বচ্ছভাবে সেবা প্রদানের জন্য সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান।


জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, জমি রেজিস্ট্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত ফি ছাড়া কোনো অতিরিক্ত টাকা দেবেন না। যে টাকা নেবেন তার সরকারি রশিদ বুঝে নেবেন। দলিল লেখক ও নকল নবীশদের পারিশ্রমিক সরকার নির্ধারিত হারে গ্রহণ করতে হবে।


তিনি আরও বলেন, রাজনীতি মানে জনগণের সেবা করা। জনগণের কাছ থেকে অবৈধ অর্থ নেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোনো নেতৃবর্গ বা রাজনৈতিক সংগঠনের নামে ভাগবাটোয়ারা চলবে না। সরকারি ফি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। অনৈতিকভাবে উপার্জিত অর্থ কোনো কল্যাণ বয়ে আনে না।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সমিতির নামে জনগণকে জিম্মি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেজিস্ট্রি অফিসে সমিতির নামে অনুপাত হারে কোনো অর্থ আদায় করা যাবে না। জনগণ রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিয়ে সেবা নেবে—এটাই লক্ষ্য। এই অফিস থেকে অন্য কোনো প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠন লাভবান হোক, তা মেনে নেওয়া হবে না।


উপজেলা কৃষি অফিস পরিদর্শনকালে এমপি অ্যাড. রাসেল কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সঙ্গে বাজার নিয়ন্ত্রণ, কৃষিপণ্য সংরক্ষণ, সার-বীজ সরবরাহ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। তিনি কৃষকদের মাঝে সঠিকভাবে সার ও বীজ বিতরণ নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, আলমডাঙ্গার কৃষি ও কৃষকের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে।


সর্বশেষ পৌরসভা পরিদর্শনে তিনি নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পৌর এলাকার রাস্তা-ঘাট ও ড্রেন নির্মাণে নিয়মিত তদারকি করতে হবে। জনগণের টাকায় উন্নয়ন কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না।


তিনি জানান, পৌরসভার অধীনে থাকা বিভিন্ন হাট-বাজার ও প্রতিষ্ঠান দীর্ঘদিন সুবিধাবাদীদের নিয়ন্ত্রণে ছিল এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভোগ করা হয়েছে। এখন থেকে সব হাট ওপেন টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হবে। সর্বোচ্চ দরদাতা ইজারা পাবেন।


পরিদর্শন শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।


আলমডাঙ্গা পৌরসভা পরিদর্শনকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, কৃষি অফিসে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবীদ মাসুদ হোসেন পলাশ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌরসভা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, সচিব রাকিবুল ইসলাম, জেলা জামায়াতের যুববিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জিএ শাখার আমীর আব্বাস উদ্দিন, পৌর আমীর মাহের আলী, সেক্রেটারি মামুন রেজা, মুসলিম উদ্দিন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

২৯ মিনিট আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

২ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৩ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৪ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৬ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।