লগইন
আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ অক্টোবর, ২০২৬ | ১১:০০ রাত ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শহরের হাউরোডে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রকৌশলী মেহবাহুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহিতুর রহমান সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা। নওলামারী আলীম মাদ্রাসার প্রভাষক সাহিদ সাহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মোনায়েম, ড. মহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক প্রবীর কুমার পাল, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মাহমুদুল হক খান, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ রহমত উল্লাহ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটোম, ওসমানপুর প্রাগপুর সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের সম্মান ও পেশাগত উন্নয়নই একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

১ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

১ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

২ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

২ ঘন্টা আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৫ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৮ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৯ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।