লগইন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৬:১৫ বিকাল ৫৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে শরীফুজ্জামান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না

হাটবোয়ালিয়া:

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ভাংবাড়িয়া মুক্তিযোদ্ধা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


আনিসুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শরীফুজ্জামান শরীফ। এসময় তিনি বলেন, 'বাংলাদেশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দান নয়- এটি লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল। আজ যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। মুক্তিযোদ্ধারাই এই দেশের প্রকৃত অহংকার, রাষ্ট্র পরিচালনায় তাদের অবদান কখনোই অস্বীকার করা যায় না।'


তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের চেতনা মানে কেবল স্লোগান নয়:


মুক্তিযুদ্ধের চেতনা মানে গণতন্ত্র,মানুষের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। দুর্ভাগ্যজনকভাবে আজ সেই চেতনা পদদলিত হচ্ছে। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, 'বিএনপি সবসময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।


তার হাত ধরেই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছি দেড়তে আজ আমরা সেই আদর্শেই ছিলেন বাংলাদেশ। মুক্তিযোদ্ধা কমান্ড চুয়াডাঙ্গা জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিন, সাবেক জেলা কমান্ডার আব্দুল মাবুদ জোয়াদ্দার, আলমডাঙ্গা উপজেলা কমান্ডের আহ্বায়ক আতিয়ার রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য চাঁদ আলী, জিন্নাত আলী, গিয়াস উদ্দিন, আবুল হোসেন, রইস উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মালেক, নাসির উদ্দিন, বাশির উদ্দিন, শোয়েব আলী, আব্দুল কুদ্দুস, আইয়ুব আলী, আলতাব হোসেন, শাহাদাত হোসেন ও আলাউদ্দিন।


কুষ্টিয়া জেলা কমিটির সদস‌্য রবিউল ইসলামের সঞ্চালনায় মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন রাসেল হুদা, সালাউদ্দিন হাসান, উজ্জল, স্বপন ও আপন ইকতার।


আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএমপির সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাসে 'সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন বিশ্বাস, জেলা সহ-সভাপতি রাজন আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জান আলমডাঙ্গা উপজেলা মোহাম্মদ, যুবদলের সদস্য সেলিম রেজা প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৪ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৪ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৮ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৮ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৮ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।