আলমডাঙ্গায় বাবার মৃত্যুর দেড় মাস না পেরোতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বাবার মৃত্যুর দেড় মাস না পেরোতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের
আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মাগুরাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খন্দকার হৃদয় আহমেদ (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার সময় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হৃদয় আহমেদ এরশাদপুর মাগুরাপাড়ার মৃত খন্দকার এনামুল হকের ছেলে। তিনি সিরাজ এগ্রো’র অটো রাইস মিলে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি বাড়ির পাশে লিজ নেওয়া পুকুরে মাছ চাষ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পুকুরে পানি সেচের কাজ শেষ করে বৈদ্যুতিক মোটরের সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে হাত লাগে হৃদয়ের। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, হৃদয়ের বাবা খন্দকার এনামুল হক দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাত্র ৪২ দিন আগে মারা যান। বাবার মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরিবারের ওপর নেমে এলো আরেকটি ভয়াবহ বিপর্যয়। পিতার মৃত্যুর দেড় মাসের মাথায় ছেলের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম। দুই ভাইবোনের ছোট হৃদয়। বড় বোন বিবাহিত।হৃদয় বিয়ে করেননি। মাকে নিয়ে বসবাস করতেন। হৃদয় মারা যাওয়ায় মা একা হয়ে গেলেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। বাদ আছর জানাযার নামাজ শেষে এরশাদপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১১ ঘন্টা আগে