আলমডাঙ্গায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
আন্তর্জাতিক পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন শুক্রবার সকালে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা ও যুব ফোরামের উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক ও পরিবেশকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নওরোজ মোহাম্মদ সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক জনাব ইদ্রিস আলী খান এবং পুলিশের সাবইন্সপেক্টর হেলাল উজ্জামান, সংগঠনের মুখপাত্র আরাফাত রহমান, মাহমুদুল হাসান, আল রাব্বি ও সবুজ। র্যালি শেষে গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই দিনে আলমডাঙ্গা বধ্যভূমি সড়কে আগুনে গাছ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপর দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক, যুব ফোরামের উপদেষ্টা আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব ফোরামের কোষাধ্যক্ষ তনিমা আফরোজ, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদস্য আনোয়ার হোসেন, হামজা, আলিফ, নুসরাতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পরিশেষে আয়োজকরা বলেন “প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১২ ঘন্টা আগে