লগইন
আলমডাঙ্গায় আগাছা নাশকের নামে কৃষকের স্বপ্নে বিষের ছোবল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ মার্চ, ২০২৬ | ০৩:২১ দুপুর ৪৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আগাছা নাশকের নামে কৃষকের স্বপ্নে বিষের ছোবল

আলমডাঙ্গার আসাননগর গ্রামে এক কৃষকের সবুজ স্বপ্ন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। আগাছা দমনের নামে প্রয়োগ করা আগাছানাশকের কারণে ধানের ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ গুরুতর অভিযোগ তোলা হয়েছে এক বিষ বিক্রেতার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ উত্তেজনা ছড়িয়েছে।


ভুক্তভোগী কৃষক আসাননগর গ্রামের মৃত আসমান মন্ডলের ছেলে মস্তক আলী জানান, প্রায় এক মাস আগে ধানের জমির আগাছা দমনের জন্য তিনি আলমডাঙ্গার হাফিজ মোড় রোডের ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাছ থেকে আগাছানাশক ক্রয় করেন। কিন্তু প্রথম দফায় প্রয়োগের পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তিনি আবারও ওই বিক্রেতার শরণাপন্ন হন। দ্বিতীয়বার দেওয়া আগাছানাশক নামের বিষ জমিতে স্প্রে করার মাত্র তিন দিনের মধ্যেই ধানের গাছ গোড়া থেকে পুড়ে যায়। অল্প সময়ের মধ্যেই তার স্বপ্নের সবুজ ক্ষেত রূপ নেয় পোড়া জমিতে।


ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়া এই কৃষক জানান, একমাত্র ভরসা ছিল এই ধানচাষ। সেই ফসলই এখন নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। পরিবারের ভরণপোষণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি জানালে বিক্রেতা প্রথমে ঈদের ছুটির অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেন। পরে কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান বা ব্যাখ্যা দিতে পারেন নি। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের হতাশা আরও গভীর হয়েছে।


অভিযুক্ত বিক্রেতা সিরাজুল ইসলামের বক্তব্যে আরও প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি সাংবাদিকদের জানান, তিনি অন্য স্থান থেকে বিষ সংগ্রহ করে বিক্রি করেন। কৃষি অফিসারের পরামর্শ ছাড়া বিষ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, “কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী চললে ধান উৎপাদন সম্ভব নয়।” এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শুধু অদক্ষতারই প্রমাণ দেয় না, বরং কৃষকের জীবনের সঙ্গে ছেলে খেলা করার এক নিষ্ঠুর মানসিকতাকেও প্রকাশ করে।


স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই বিক্রেতার বিরুদ্ধে নকল দস্তা সার বিক্রির অভিযোগ উঠেছিল। ফলে বারবার এমন ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। অনেকেই মনে করছেন, ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাবশালী মহলের সহায়তা নেওয়ার চেষ্টা চলছে।


এদিকে, একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক মস্তক আলী। তার চোখে এখন শুধু হতাশা আর অন্ধকার। যে জমি একদিন তাকে আশার আলো দেখাত, আজ সেই জমিই তার জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছে।


এই ঘটনা শুধু একজন কৃষকের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং গোটা কৃষক সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা। নিম্নমানের বা ভেজাল কৃষি উপকরণ যদি এভাবে বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে কৃষি অর্থনীতি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে বাধ্য।


স্থানীয় কৃষকরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাজারে কৃষি উপকরণের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। তাদের দাবি—কৃষকের নিরাপত্তা নিশ্চিত না হলে কৃষিই ঝুঁকির মুখে পড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

১ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৬ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৬ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১০ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১১ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১১ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।