লগইন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬ | ০৩:০৮ দুপুর ১০৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫“র ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৫“র ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ২১ জানুয়ারি বুধবার সন্ধ্যায় আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান কার্যালয় পোষ্ট অফিসের সামনে ডায়াবেটিক সমিতির হলরুমে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সকল আনুষ্ঠানিকতা শেষে রাতে আফিয়া নূর ফাউন্ডেশনের ওয়েবসাইট www.acs-edu.com প্রকাশ করা হয়। গত ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার থেকে ১২টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় মাধ্যমিক ও মাদ্রাসাসহ ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৩৭ জন শিক্ষার্থী এবং নূরানী বিভাগের ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে ১৭৭জন বৃত্তি পেয়েছে।


আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় নূরানী বিভাগের ১ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ৫, প্রথম গ্রেড ৩ জন, সাধারন গ্রেড ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


২য় শ্রেনীতে ট্যালেন্টপুলে ৩, প্রথম গ্রেড ২ জন, সাধারন গ্রেড ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৩য় শ্রেনীতে ট্যালেন্টপুলে ৩, প্রথম গ্রেড ২ জন, সাধারন গ্রেড ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


১ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ৬, প্রথম গ্রেড ৭ জন, সাধারন গ্রেড ৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


২য় শ্রেনীতে ট্যালেন্টপুলে ৫, প্রথম গ্রেড ১২ জন, সাধারন গ্রেড ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৩য় শ্রেনীতে ট্যালেন্টপুলে ৫, প্রথম গ্রেড ৬ জন, সাধারন গ্রেড ৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৪র্থ শ্রেনীতে ট্যালেন্টপুলে ৭, প্রথম গ্রেড ৬ জন, সাধারন গ্রেড ৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৫ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ৩ জন, প্রথম গ্রেড ৯ জন, সাধারন গ্রেড ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৬ষ্ঠ শ্রেনীতে ট্যালেন্টপুলে ৩, প্রথম গ্রেড ৪ জন, সাধারন গ্রেড ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৭ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ৪, প্রথম গ্রেড ৫ জন, সাধারন গ্রেড ৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ৪, প্রথম গ্রেড ৪ জন, সাধারন গ্রেড ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


৯ম শ্রেনীতে ট্যালেন্টপুলে ২, প্রথম গ্রেড ২ জন, সাধারন গ্রেড ৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।


ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আফিয়া নূর ফাউন্ডেশনের সদস্য সচিব আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ফলাফল প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক রহমান মুকুল, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক তাপস রশীদ, সাবেক সদস্য সচিব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, নওলামারী আলীম মাদ্রাসার প্রভাষক সাহিন সাহিদ, আলমডাঙ্গা আল আরাফা প্রাইভেট হাসপাতালের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম, শিক্ষক মাসুদ রানা, নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।


উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট। আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের। ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর। আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

২ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

২ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

৩ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

৩ ঘন্টা আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৬ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৯ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

২০ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

২০ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।