আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি রাকিব উদ্দিন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি রাকিব উদ্দিন গ্রেফতার
আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি রাকিব উদ্দিন@জীবনকে গ্রেফতার করেছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে নাগদাহ ক্যানেলপাড়ার ছানোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে ট্যাপেন্টাডল বিক্রয়কালে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি রাকিব উদ্দিন@জীবন(২৫) উপজেলার নাগদাহ গ্রামের ক্যানেলপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে।
জানাগেছে, রাকিব উদ্দিন@জীবন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক কারবারির সাথে জড়িত। সে বিভিন্ন জায়গা থেকে মাদক দ্রব্যখ্যাত ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে নিজ এলাকায় বিক্রয় করে। বৃহস্পতিবার রাতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই প্রধীপ বিশ^াস অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে উদ্ধার করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
২ ঘন্টা আগে