লগইন
আলমডাঙ্গার নান্দবারে ঝড়ের ভিডিও করতে গিয়ে ব'জ্রপা'তে হাফেজের মৃ'ত্যু, আ'হত ১
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ জুন, ২০২৬ | ১১:৫৬ রাত ৪৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার নান্দবারে ঝড়ের ভিডিও করতে গিয়ে ব'জ্রপা'তে হাফেজের মৃ'ত্যু, আ'হত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঝড়ের সময় বাড়ির ছাদে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করার সময় বজ্রপাতে হাফেজ নাফিজ হোসেন শান্ত (২২) নামের এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাহিদ (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

​ বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার আগে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত হাফেজ নাফিজ হোসেন শান্ত নান্দবার গ্রামের জাহাঙ্গীর গোলজারের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটন গোলজারের ছেলে। তারা আপন চাচাতো ভাই। ৬ মাস আগে নিহত শান্তর বিয়ে হয়।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো হাওয়া শুরু হলে শান্ত ও নাহিদ বাড়ির ছাদে উঠে মোবাইল ফোনে ঝড়ের ভিডিও করছিলেন। এ সময় হঠাৎ তীব্র বেগে বজ্রপাত হলে তাদের পাশেই একটি নারকেল গাছে আগুন ধরে যায়। ঠিক একই মুহূর্তে বজ্রাঘাতের কবলে পড়ে গুরুতর আহত হন শান্ত ও নাহিদ।

​পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শান্তকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্তর মৃত্যু হয়েছিল। আহত নাহিদের চিকিৎসা চলছে, তবে তিনি আশঙ্কামুক্ত কি না তা পর্যবেক্ষণ শেষে বলা যাবে।

​এ ঘটনায় নান্দবার গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদ হোসেন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অসচেতনতার কারণেই এই তাজা প্রাণটি অকালে ঝরে গেল।

তিনি সবাইকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরের বাইরে বা খোলা ছাদে না থাকার জন্য অনুরোধ জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৩ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।