আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় ছোট ভাইকে বিদেশে পাঠানোর টাকা চাইতেই বড় ভাইকে পিটিয়ে জখম
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় ছোট ভাইকে বিদেশে পাঠানোর টাকা চাইতেই বড় ভাইকে পিটিয়ে জখম
আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে ছোট ভাইকে বিদেশে পাঠানোর জন্য দেওয়া পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে বড় ভাই মাসুদুর রহমান (৩৫) মারাত্মকভাবে আহত হয়েছেন।
শ্বশুরবাড়ির লোকজনের হামলায় গুরুতর জখম হয়ে তিনি বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মাসুদুর রহমান মোড়ভাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ছোট ভাই সোহরাব হোসেনকে মালয়েশিয়া পাঠানোর জন্য নিজের উপার্জনের একমাত্র সম্বল ‘পাখি ভ্যান’ বিক্রি করে দেন মাসুদ। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে প্রায় দুই লাখ টাকা জোগাড় করে ভাইকে বিদেশে পাঠান।
সম্প্রতি সেই পাওনা টাকা ফেরতের বিষয়ে ছোট ভাইয়ের স্ত্রী জুলি খাতুনের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি বিষয়টি তার বাবার বাড়িতে ভিন্নভাবে উপস্থাপন করেন।
এর জেরে মঙ্গলবার রাতে জুলির ভাই আলমগীর, জসিম, জাহাঙ্গীর ও ভাতিজা আবির সংঘবদ্ধ হয়ে মাসুদের বাড়িতে হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। এ সময় মাসুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মাসুদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে পিঠ ও ডান হাতে মারাত্মক জখম হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এদিকে ভুক্তভোগী পরিবার জানায়, তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
২ ঘন্টা আগে