আলমডাঙ্গার মাজু গ্রামে গেটের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মাজু গ্রামে গেটের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ
আলমডাঙ্গার মাজু গ্রামে গেটের সামনে মোটরসাইকেল ও সাইকেল রাখাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। ৯ জুলাই বৃহস্পতিবার রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাজু গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে তোয়াজ উদ্দিনের বাড়ির সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের হায়াৎ আলীর ছেলে বাদশা ও আমিরুল ইসলাম একটি মোটরসাইকেল ও সাইকেল রেখে যান। এতে বাড়ি থেকে যাতায়াতে সমস্যা সৃষ্টি হওয়ায় এবং গেটের মূল পিলারের ক্ষতি হতে পারে উল্লেখ করে তোয়াজ উদ্দিনের ছেলে আল-আমিন তাদের যানবাহন অন্যত্র রাখতে বলেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে বাদশা ও তার সহযোগীরা আল-আমিনকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। কিছুক্ষণ পর রাত প্রায় ১০টার দিকে বাদশার নেতৃত্বে কয়েকজন লোক সংঘবদ্ধভাবে বাড়ির সামনে এসে গালাগালি শুরু করেন। পরে তারা আল-আমিনকে মারধর করেন। তার চিৎকার শুনে মা জোৎস্না খাতুন এগিয়ে গেলে অভিযুক্তরা বাড়ির ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা ঘরের আলমারি, আসবাবপত্র, শোকেস, জানালা, টেবিল-চেয়ার এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ ৭৬ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি ব্যবহারের আরও বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার পর তোয়াজ উদ্দিন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পরও অভিযুক্ত পক্ষের লোকজন হুমকি-ধামকি দিচ্ছে বলে তিনি দাবি করেন।
তোয়াজ উদ্দিন বলেন, "আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পুলিশে দিল এলাকাবাসি
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৮ ঘন্টা আগে