আলমডাঙ্গার জামজামিতে প্রশাসন সরকারি জমি দখল বন্ধ করলেও আবারও কাজ করার পাঁয়তারা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার জামজামিতে প্রশাসন সরকারি জমি দখল বন্ধ করলেও আবারও কাজ করার পাঁয়তারা
আলমডাঙ্গার জামজামি ব্রিজের নিকট সরকারি রাস্তা দখল করে আয়ুব আলী ও সহযোগিদের নির্মাণ কাজ প্রশাসন বন্ধ করে দিলেও আবারও কাজ করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে । সেখানে ইট ভেঙ্গে খোয়া জমা করা হয়েছে । বাজারের লোকজনকে বলছেন যে, আর প্রশাসন এখানে আসবে না। কথা হয়েছে।
জানা গেছে,আলমডাঙ্গার জামজামি ব্রিজের নিকট কুমার নদের পাশে অনেকের রেকর্ডীয় সম্মত্তি রয়েছে। ওই সম্মত্তির সামনের অংশে মানুষের যাতায়াতের জন্য সরকারি রাস্তা নির্মাণ করা হয়েছে।
অভিযোগ রয়েছে খাল পাড়ের জমির মালিক অন্যজন হলেও সেই জমির সামনের সরকারি রাস্তার জায়গা জোরপূর্বক দখল করে জামজামি ইউনিয়নের হোগলাদাঁড়ি গ্রামের মৃত খোদাবক্স মন্ডলের ছেলে আয়ুব আলী ও নিজাম উদ্দিন এবং একই গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে রানা দখল করে সেখানে দোকান ঘর নির্মাণ করেছিলেন। কয়েক মাস আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা খালি করেন।
এর কিছুদিন যেতে না যেতেই গত ১৩ মে সেই জমি আবারএ ওই অপচক্র আয়ুব আলী ও তার সহযোগিরা আরসিসি ঢালাই কাজ শুরু করেন।
সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু করায় ওইদিন দুপুরের দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এল এ শাখার সার্ভেয়ার দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন জামজামি ভূমি অফিসের সহকারী শাকিল আহমেদ, জামজামি ক্যাম্প পুলিশের আইসিসহ পুলিশের একটি দল। অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে নির্মাণ কাজ করা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। এ সময় তাদের দাবীর কারণে জমি মাপজোকের জন্য দিনক্ষণ নির্ধারণের কথা বলে লিখিত নেওয়া হয়েছিল।
এদিকে, আয়ুব আলী ও তার সহযোগিরা পূণরায় সরকারি ওই জমিতে নির্মাণ কাজ করার অপচেষ্টা করছেন। সেখানে ইট ভেঙ্গে খোয়া জমা করা হয়েছে। বাজারের লোকজনকে বলছেন যে, কাজ শুরু করলেও আর প্রশাসনের কেউ এখানে আসবে না।কথা ফাইনাল হয়ে গেছে।
এলাকাবাসীর অভিযোগ ওই রাস্তার নদীর অংশের জমির মালিক অন্যজন হলেও সামনের জমি তারা কীভাবে মালিক দাবী করতে পারে। প্রশাসন তদন্তপূর্বক সরকারি জমি জবর দখল বন্ধে প্রয়োজনীয় ব্যবন্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসী আশা করছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১২ ঘন্টা আগে