লগইন
আলমডাঙ্গার হাউসপুরে পৈত্রিক জমির গাছ  কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আলতাফ ও তার সহযোগীদের  বিরুদ্ধে
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩০ জুন, ২০২৬ | ০৮:৫৮ রাত ৩৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার হাউসপুরে পৈত্রিক জমির গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আলতাফ ও তার সহযোগীদের বিরুদ্ধে

আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের হাউসপুর-বাদেমাজু গাবতলা মাঠসংলগ্ন মোজাম্মেল ও মনার পৈত্রিক সম্পত্তিতে লাগানো গাছ জোরপূর্বক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার আলতাফ গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে আলতাফ গং জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে সেখানে লাগানো গাছ কেটে দেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বাদেমাজু গ্রামের মৃত আপ্তাব উদ্দিন শেখের তিন ছেলে আমিন উদ্দিন শেখ, আইন উদ্দীন শেখ ও আনছার আলী শেখের নামে আরএস ১১৯৮, ১২৩৫ ও ১২৩৬ দাগে মোট ৬০ শতক জমি ছিল। পরবর্তীতে পারিবারিক বণ্টনে আইন উদ্দীন শেখের প্রাপ্ত ৭ শতক জমি তিনি ১৯৮৩ সালে তার দুই ভাই আমিন উদ্দিন শেখ ও আনছার আলী শেখের কাছে বিক্রি করেন।

পরবর্তীতে আমিন উদ্দিন শেখের মৃত্যুর পর উত্তরাধিকার ও ক্রয়সূত্রে ওই জমির মালিক হন তার ছেলে মোজাম্মেল হকসহ অন্যান্য ওয়ারিশরা। তারা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। এ সময় জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন মোজাম্মেল হক ও তার ভাই মনা।

তবে অভিযোগ রয়েছে, জমি বিক্রির দীর্ঘ সময় পরও মৃত আইন উদ্দীন শেখের ছেলে আলতাফ ও তার সহযোগীরা ওই জমিতে নিজেদের অংশ রয়েছে দাবি করে মঙ্গলবার জোরপূর্বক জমিতে প্রবেশ করে মোজাম্মেল হকের লাগানো গাছ কেটে দেয়। শুধু তাই নয়, ভবিষ্যতে জমিতে গেলে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় মোজাম্মেল হক ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৯ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।