আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা বিতরণ করলেন এমপি রাসেল
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা বিতরণ করলেন এমপি রাসেল
২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ৪র্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থায়নে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবজীবন রক্ষার অন্যতম সহায়ক শক্তি।
তিনি আরও বলেন, সরকার দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানুষের মধ্যে বৃক্ষপ্রেম সৃষ্টি করা। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে সেগুলো একদিন বড় গাছে পরিণত হয়ে মানুষ ও প্রকৃতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনূর আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, ্পজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, বেলগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেরাজ হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের মধ্যে আব্বাস উদ্দিন, আবু কাসেম মোল্লা, নুরুল ইসলাম দিপু, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।
সব শেষে তিনি উপস্থিত সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, সবুজে ঘেরা আলমডাঙ্গা গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১৪ ঘন্টা আগে