আলমডাঙ্গার আসাননগরে রাইস কুকারের ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার আসাননগরে রাইস কুকারের ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু
আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে ভাত রান্না করার জন্য রাইস কুকারে প্লাগ বিদ্যুতের বোর্ডে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে দুই সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎ স্পৃষ্টে নিহত শাহারন খাতুন আসাননগর গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎ স্পৃষ্টে নিহত শাহারন খাতুনের স্বামী মাসুদ হোসেন পেশায় ভ্যানচালক। সকালে মাসুদ হোসেন পাখিভ্যান নিয়ে বাজারে যান। এ সময় শাহারন খাতুন পরিবারের জন্য ভাত রান্নার উদ্দেশ্যে রাইস কুকারে চাল দিয়ে বৈদ্যুতিক বোর্ডে প্লাগ লাগাতে যান। প্লাগে সংযোগ দেওয়ার সময় বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন মাসুদ হোসেন। তার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসে। মাসুদ একটি বাঁশ দিয়ে শাহারনের হাত থেকে বৈদ্যুতিক তার সরিয়ে তাকে উদ্ধার করেন। শাহারনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রতিবেশিরা জানান।
মাসুদ হোসেন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে বাড়িতে এসে শাহারনকে দেখতে না পেয়ে ডাকাডাকি করি। একপর্যায়ে ঘরে মধ্যে গিয়ে দেখি চৌকি ও বাক্সের পাশে মেঝোতে পড়ে আছে। রাইস কুকারের প্লাগ লাগানো সুইচ বোর্ড ভাঙ্গা এবং বোর্ডের তার হাতের সাথে আটকে রয়েছে। আমার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে। তিনি বাশ দিয়ে তার স্ত্রীর হাতে আটকানো কারেন্টের তার সরিয়ে দেয়। তারপর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈল জানান, আলমডাঙ্গা আসাননগর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এবিষয়ে নিহতের বড় ছেলে আকাশ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। মৃত্যুর বিষয়ে কারো কোন সন্দেহ না থাকায় বিনা ময়না তদন্তের দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করে দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৫ ঘন্টা আগে