লগইন
আলমডাঙ্গার আসাননগরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত শহিদুল ইসলামের পাশে  উপজেলা প্রশাসন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ জুন, ২০২৬ | ০৯:০২ রাত ৩৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার আসাননগরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত শহিদুল ইসলামের পাশে উপজেলা প্রশাসন

আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের ব্রেন স্ট্রোকে আক্রান্ত অসুস্থ শহিদুল ইসলামের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তার চিকিৎসা ও পরিবারের বর্তমান সংকট বিবেচনায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তার। সোমবার (২২ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁকে সঙ্গে নিয়ে আসাননগর গ্রামে শহিদুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের খোঁজখবর নেন। ইতোপূর্বেও তিনি সহযোগীতা করেছেন।

জানা গেছে, আসাননগর গ্রামের আসকার আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৪) একজন দিনমজুর। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার সংসার চলছিল। প্রায় দুই মাস আগে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী আদরী খাতুন। চিকিৎসার ব্যয় বহন করতেও হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে। একটি মাত্র ঘর সেটাও নেই কোন বেড়া। সোমবার শহিদুল ইসলামের পরিবারকে নগদ অর্থ, ঘর মেরামতের জন্য টিন ও খাদ্য প্রদান করেন।

এ অবস্থায় শহিদুল ইসলামের চিকিৎসা ও পরিবারের সহযোগিতায় সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। এ সময় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়ল, সোহেল রানা প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসুস্থ শহিদুল ইসলাম ও তার পরিবারের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৯ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।