লগইন
আলমডাঙ্গা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ এপ্রিল, ২০২৬ | ০২:১৯ দুপুর ৪১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

আলমডাঙ্গা উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং পেঁয়াজ সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ‘এয়ারফ্লো যন্ত্র’ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ প্রণোদনা বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় ৭ হাজার ৫০০ জন উফশী আউশ কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ৬০০ জন কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ২০০ জন কৃষককে ৫ কেজি গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি গ্রীষ্মকালীন তিল বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। পাশাপাশি উপজেলার ৪ জন কৃষককে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির ‘এয়ারফ্লো যন্ত্র’ সরবরাহ করা হবে।


প্রণোদনা বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় তিনি বলেন, সরকারের কৃষি সহায়তা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূলভিত্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক হবে।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ জানান, এ কর্মসূচির মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষকরা ফসল উৎপাদন ও সংরক্ষণে আরও দক্ষ হয়ে উঠবেন। বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো যন্ত্র ব্যবহারের ফলে অপচয় কমে কৃষকরা ন্যায্য মূল্য পেতে সক্ষম হবেন।


অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আল নূর তানিম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রফিক, আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি- পপশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া হারদী ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।


প্রণোদনা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের এ সহায়তা তাদের উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।



সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলি‌শে দিল এলাকাব‌াসি

পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

২ ঘন্টা আগে
পণ্যের দাম বাড়িয়ে কমানো হলো রোগীদের বরাদ্দ

চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৭ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৭ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

১১ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

১২ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

১২ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।