লগইন
আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ জুন, ২০২৬ | ০৮:৪৪ সকাল ৩৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার বিষয় ছিল “অভাব নয়, সীমাহীন লোভ ও মানসিকতাই দুর্নীতির প্রধান কারণ”। এতে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পক্ষে অংশ নেয় এরশাদপুর একাডেমি ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আর বিপক্ষে অংশ নেয় আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও আলমডাঙ্গা একাডেমি। বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির কারণ, এর ভয়াবহ প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরেন। প্রতিযোগিতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আলমডাঙ্গা একাডেমি রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোসেন মিয়া, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, কমিটির সদস্য ও সাবেক স্টেশন মাস্টার শামসুল হক টুকু।

হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক এ কে এম ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক, আলমডাঙ্গা ব্যায়ামাগারের আব্দুর রশিদ মঞ্জুসহ শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।

বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান এবং সাহিত্যিক পিন্টু রহমান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নিগার সিদ্দিকী কলেজের প্রভাষক খাইরুল ইসলাম।

বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি, যা দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৯ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।