আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির জমকালো আয়োজনে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির জমকালো আয়োজনে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
উৎসবমুখর পরিবেশ, বিপুল দর্শক সমাগম এবং খেলাপ্রেমীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে আলমডাঙ্গায় এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির আয়োজনে এটিম ফুটবল মাঠে ১৬ দলীয় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
উদ্বোধনী ম্যাচে দারুন নৈপুণ্য প্রদর্শন করে কালিদাসপুর ইউনিয়ন একাদশ ৮-০ গোলের বড় ব্যবধানে জেহালা ইউনিয়ন একাদশকে পরাজিত করে শুভ সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল গেমের আসক্তি এবং বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নিশ্চিত করে না, এটি একজন তরুণের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, সহনশীলতা, আত্মবিশ্বাস এবং দলগত চেতনা গড়ে তোলে।
তিনি আরও বলেন, যুবসমাজকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার চর্চা প্রয়োজন। মাঠে যত বেশি তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হবে, সমাজ তত বেশি মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে মুক্ত থাকবে। আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির উদ্যোগে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে পুনর”জ্জীবিত করা হবে এবং এখান থেকেই ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবেÍএটাই আমাদের প্রত্যাশা।
আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর সভাপতিত্বে বিশেষ অতথি ছিলেন জেলা জামায়াতের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, সাবে খেলোয়ার শরিফুল ইসলাম, মিজানুর রহমান, রতন সাহা, মতিয়ার রহমান, সাজ্জাদ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। প্রভাষক সাহিদ সাহিনের উপস্থাপনায় আলমডাঙ্গা স্পোর্টস একাডেমির শরিফুল ইসলাম পিন্টু, মোস্তাফিজুর রহমান টুটুল, শেখ জুয়েল, শরিফুল ইসলাম রোকন, ইউনুস মাস্টার, সাব্বির প্রমুখ। খেলায় ধারা বিবরণী প্রদান করেন সাবেক খেলোয়ার এবি সিদ্দীক, জামাল হোসেন, জাফর উল্লাহ শরাফত। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন সোহাগ হোসেন, সহকারি সাজ্জাদ হোসেন, সলক, জাহিদ হাসান।
টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলাই তাদের মূল লক্ষ্য।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৭ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল
১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১৩ ঘন্টা আগে