লগইন
আলমডাঙ্গা পৌরসভায় কুকুর ও বিড়ালের জলাতঙ্ক টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ মে, ২০২৬ | ০৮:২৯ রাত ৩৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌরসভায় কুকুর ও বিড়ালের জলাতঙ্ক টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আলমডাঙ্গা পৌরসভায় কুকুর ও বিড়ালের জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) আলমডাঙ্গা পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার দুটি টিম এ টিকাদার কর্মসুচি বাস্তবায়ন করবেন।

আলমডাঙ্গা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক, আলমডাঙ্গা জীববৈচিৎর‌্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরোন।

পৌরসভার টিকাদান সুপারভাইজার লিমন হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিৎর‌্য সংরক্ষণ যুব সংস্থার যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক আল রাব্বি, জনসংযোগ সম্পাদক মুন্না, সদস্য রাতুল, প্রাণী সম্পদ অধিদপ্তরের সিইএ হাসানজামান, খন্দকার রবিউল হক, আল ইমরান প্রমুখ।

ডা.শারমিন আক্তার বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে কুকুর ও বিড়ালসহ গৃহপালিত প্রাণীদের নিয়মিত টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধি এবং জলাতঙ্কমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ক্যাম্পেইন পৌর এলাকার বিভিন্ন স্থানের কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। পাশাপাশি পৌর এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম মাহমুদুল হক বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো টিকাদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। কুকুর ও বিড়ালকে নিয়মিত টিকা প্রদান করলে মানুষও নিরাপদ থাকবে। সরকার জলাতঙ্ক নির্মূলে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের ক্যাম্পেইন সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য হুমকি দি‌লেন জামায়াত নেতা

১৫ মিনিট আগে
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল‌্যাণ মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন‌্য  হুমকি দি‌লেন জামায়াত নেতা

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

৪৭ মিনিট আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

৪৮ মিনিট আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।