আলমডাঙ্গা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী শহিদুল কাউনাইন টিলু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী শহিদুল কাউনাইন টিলু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলমডাঙ্গা পৌরসভার সর্বস্তরের সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আগামী আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মোঃ শহিদুল কাউনাইন টিলু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে মিলন, ঈদ মানে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আমাদেরকে মানবতা, সহমর্মিতা ও একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, আসুন, ঈদের এই আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিই এবং পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির মাধ্যমে একটি আধুনিক, সুন্দর ও উন্নয়নমুখী আলমডাঙ্গা পৌরসভা গড়ে তুলি।
শুভেচ্ছা বার্তায় তিনি আলমডাঙ্গা পৌরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
মোঃ শহিদুল কাউনাইন টিলু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
৫ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
৭ ঘন্টা আগে