আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের কালিদাসপুর রাস্তায় পড়ে ছিল মুজিবনগর শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার মরদেহ।।মোটরসাইকেলসহ ট্রাকের পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের কালিদাসপুর ট্রাকচাপায় পিষ্ট হয়ে শিশু নিলয় এনজিও ম্যানেজারের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর এলাকায় বেপরোয়া পন্য বোঝাই ট্রাকের চাপায় হাবিবুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজ সংলগ্ন কুষ্টিয়া বাস স্টান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান(৪৪) মেহেরপুরের মুজিবনগর শাখার শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার । তিনি কুষ্টিয়া জেলার মাজিলা গ্রামের আলী আকবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান। রাত সোয়া ৯টার দিকে কালিদাসপুর সাদা ব্রিজ অতিক্রম করার সময় একই দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাককে ওভারটেকের চেষ্টা করেন। এ সময় বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেলে ধাওয়া দিলে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ১৫-১৬৫৪।
দুর্ঘটনায় নিহতের মাথা ও গলা মারাত্মকভাবে থেঁতলে যাওয়ায় প্রথমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের মামার বাড়ি আলমডাঙ্গার কুমারী গ্রামে। তিনি কুমারী গ্রামের মৃত এখলাস উদ্দীনের নাতি এবং ফরিদপুর গ্রামের জামাল আলীর জামাতা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনের কমান্ডার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ দূর্ঘটনার পর প্রায় ১ ঘন্টা যানবহন চলাচল বন্ধ ছিল।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি টেস্ট পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ : নিউজ না করার জন্য হুমকি দিলেন জামায়াত নেতা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
১৪ ঘন্টা আগে