আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে হাফিজুর রহমানের মনোনয়নপত্র উত্তোলন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে হাফিজুর রহমানের মনোনয়নপত্র উত্তোলন
আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। আগামী ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এ নির্বাচন। ইতোমধ্যে গত ৯ অক্টোবর শুক্রবার থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান। তিনি আলমডাঙ্গা লাল ব্রিজ এলাকার আল্লাহর দান হোটেল এবং কালিদাসপুরের আল্লাহর দান ফার্নিচারের স্বত্বাধিকারী।
শুক্রবার তিনি সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেন। মনোনয়নপত্র উত্তোলনের পর হাফিজুর রহমান বলেন, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য বণিক সমিতির সদস্যসহ সর্বস্তরের ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে ব্যবসায়ী নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
২০ ঘন্টা আগে