৪ দিনেও মুক্ত হয়নি ভ্যানচালক আলমডাঙ্গায় অপহরণের ঘটনায় আতঙ্ক : ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ: মোবাইল ট্র্যাকিংয়ে পুলিশ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
৪ দিনেও মুক্ত হয়নি ভ্যানচালক : আলমডাঙ্গায় অপহরণের ঘটনায় আতঙ্ক : ১২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ: মোবাইল ট্র্যাকিংয়ে পুলিশ
আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের ভ্যানচালক যুবক রাফিন অপহরণের চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। অপহরণকারীদের হাতে জিম্মি রাফিনকে উদ্ধারে পরিবারের উৎকণ্ঠা যেমন বাড়ছে, তেমনি পুরো এলাকায়ও বিরাজ করছে উদ্বেগ ও আতঙ্ক।
অপহৃত রাফিন (২০) উপজেলার চিলাভালকি গ্রামের প্রবাসী আক্তারের ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্যান চালাতেন।
স্থানীয়সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান রাফিন। ফোনে তাকে পাশের পাইকপাড়া গ্রামের একটি ব্রীজের কাছে যেতে বলা হয়েছিল বলে জানা গেছে। এরপর থেকে তিনি নিখোঁজ হয়ে যান।
পরিবার ও গ্রামবাসীর দাবি, ওই রাতেই রাফিন তার দাদীর মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে। একই সময় অপহরণকারীরা তার মুক্তির জন্য ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর থেকে রাফিনের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। প্রতিটি মুহূর্ত তাদের কাটছে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মধ্যে।
এদিকে অপহরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দরিদ্র ভ্যানচালক পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত রাফিনকে জীবিত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের কাজ চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এটি অপহরণের ঘটনাই বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে কাজ শুরু করেছি। রাফিনকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও চার দিনেও রাফিনের সন্ধান না মেলায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করা না গেলে অপহরণকারীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
অপহৃত যুবকের নিরাপদ ও দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল
১২ ঘন্টা আগে